এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হককে ফুলেল শুভেচ্ছা জানালেন সিআইপি বজলুর রহমান
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ণ
এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হককে ফুলেল শুভেচ্ছা জানালেন সিআইপি বজলুর রহমান সজীব হোসেন এফবিসিসিআইয়ের নবনির্বাচিত প্রশাসক ফজলুল হককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এমআর গ্রুপের চেয়ারম্যান ও সিআইপি বজলুর রহমান। সাক্ষাৎকালে তিনি ফজলুল হকের নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন এবং দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের উন্নয়নে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বজলুর রহমান বলেন, অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে দেশের ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষা, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে এফবিসিসিআই আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন। এ সময় ব্যবসায়ী অঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে তারা মতবিনিময় করেন।

